কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ইমরান খানকে খেতে না দেওয়ার অভিযোগ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : সংগৃহীত

কারাগারে ইমরান খানকে খেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি।

রোববার (৬ আগস্ট) এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন : খাওয়ার মাঝেই ইমরান খানকে তুলে নিয়ে যায় পুলিশ কোরেশি বলেন, ইসলামাবাদের ট্রায়াল কোর্টে রায় হওয়ার সঙ্গে সঙ্গে লাহোর পুলিশ ইমরান খানের জামান পার্কের বাসভবনে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। কোর্ট ইমরান খানকে আদিয়ালা কারগারে রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছে অ্যাটক কারাগারে। সেখানে তেমন সুযোগ-সুবিধা নেই। এমনকি সেখানে বি ক্লাস সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রীকে সি ক্লাস কারাগারে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন : জঙ্গিদের কারাগারে ইমরান খান

কোরেশি আরও বলেন, আইনজীবীদেরও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। পাওয়ার অব অ্যাটর্নিতে পিটিআই প্রধানের স্বাক্ষর ছাড়া তার মুক্তির জন্য আপিল করাও সম্ভব হচ্ছে না। ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পলি ক্লিনিক মেডিকেল বোর্ডে নিয়ে যাওয়া হয়নি। যদিও এটি সব বন্দির অধিকার; আর এটা কারাগার কর্তৃপক্ষের দায়িত্ব বলেও জানান কোরেশি।

প্রসঙ্গত, গত শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এ ছাড়া আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X