কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার তেল কেনা স্থগিত করল পাকিস্তান

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি স্থগিত করেছে পাকিস্তান। রুশ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের পর পেট্রলের চেয়ে বেশি ফার্নেস ওয়েল উৎপাদন হওয়ায় পাকিস্তান এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য নিউজ।

কয়েকটি সূত্রের বরাতে দ্য নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের তেলের চেয়ে রাশিয়ার তেল থেকে কম পেট্রোল উৎপাদন হয়। এ ছাড়া রাশিয়ার তেল থেকে ২০ শতাংশ বেশি ফার্নেস ওয়েলও হয়। রাশিয়ার তেল থেকে কেরোসিন এবং জেট ফুয়েলও কম উৎপাদন হয়।

এসব কারণে পাকিস্তান তেল রিফাইনারি রাশিয়ার তেল প্রক্রিয়াজাতকরণ বন্ধ করে দিয়েছে। এমনকি এ বিষয়ে দেশটির পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক পীড়াপীড়ি করলেও রাজি হয়নি পাকিস্তান রিফাইনারি।

গত ১১ ও ২৬ জুন রাশিয়া থেকে প্রায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে করাচি বন্দরে পৌঁছেছিল দুটি রুশ জাহাজ। এরপর আর কোনো রাশিয়ান তেলের জাহাজ পাকিস্তানে আসেনি।

গত এক বছরে রাশিয়ার কাছ থেকে পাকিস্তানের তেল আমদানি দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের কাছে বিশেষ ছাড়ে রাশিয়া তেল রপ্তানি করলে ইসলামাবাদ মস্কোর কাছ থেকে আবার তেল কেনা শুরু করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X