কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে নিহত ২৭

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা দাবি করে দীর্ঘদিন ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। ছবি : সংগৃহীত
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা দাবি করে দীর্ঘদিন ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) এই অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর ডন।

বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিহতরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলাবাহিনী তাদের ওপর নজরদারি চালাচ্ছিল।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয় এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান প্রদেশের শান্তি এবং উন্নয়ন রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা দাবি করে দীর্ঘদিন ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত গোষ্ঠী হলো বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X