কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যুদ্ধ জাহাজের বিশাল মহড়া, সঙ্গে আছে বাংলাদেশ

বাংলাদেশের রণতরী ও পাকিস্তানের ম্যাপসহ গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
বাংলাদেশের রণতরী ও পাকিস্তানের ম্যাপসহ গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

বহুজাতিক মহড়ার আয়োজন করছে পাকিস্তান। আগামী মাসে এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাংলাদেশ ও তুরস্কসহ ৬০ দেশ।

সোমবার (২৭ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে করাচির কাছে আরব সাগরের উত্তরে এ মহড়ার আয়োজন করা হবে। এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আমান (শান্তি) ২৫’। আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া চলবে। এতে অংশ নেবে ৬০ দেশ।

২০০৭ সাল থেকে এ ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে পাকিস্তান। চলতি বছরে এ আয়োজনের নবম আসর অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘নিরাপদ সমুদ্র : সমৃদ্ধ ভবিষ্যৎ’।

মহড়ায় এবারের প্রধান আকর্ষণ হলো আমান ডায়ালগ। এ সংলাপে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিভিন্ন বাহিনীর প্রধান ও বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন।

পাঁচ দিনের এ মহড়ায় জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন্স ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশ নেবেন। এ মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ বলে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

পাকিস্তান আয়োজিত এ মহড়ায় অংশ নিতে ইতোমধ্যে রওয়ানা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’। রণতরীর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ কর্মকর্তা, ৫৮ প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ নৌ সদস্য মহড়ায় অংশ নেবেন। এর আগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও এ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১০

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১১

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১২

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৩

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৪

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৫

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৭

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৮

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৯

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

২০
X