কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প কি হস্তক্ষেপ করবেন?

ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের মধ্যে উত্তেজনার সমাধান খুঁজে নেবে। তিনি বলেন, ‘ওরা একভাবে না একভাবে এটা ঠিক করে নেবে।’ খবর জিও নিউজের।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তবে তিনি কোনো হস্তক্ষেপের ইঙ্গিত দেননি।

কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। তবে ট্রাম্প মনে করেন, এই অঞ্চলের সংকট নতুন কিছু নয়, ‘এ ধরনের উত্তেজনা বহুদিন ধরেই চলে আসছে।’

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি পরিস্থিতির ওপর "খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছেন" বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক।

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ‘আমি একমত নই যে আমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’

উল্লেখ্য, বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে এমন উত্তেজনায় বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন হলেও জাতিসংঘ এখন পর্যন্ত কোনও মধ্যস্থতাকারী উদ্যোগে এগিয়ে আসেনি।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X