কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

পাকিস্তান-ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের।

এ সময় দার ভারতের ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে আরও কোনও উসকানিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানের ভূমিকার প্রশংসা করেন।

এছাড়াও, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাসকাটে অনুষ্ঠেয় সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান ডার।

পর্যবেক্ষকরা মনে করছেন, পাকিস্তান কেবল প্রতিবেশীদের সঙ্গে নয়, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X