কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, ৭ সেনা সদস্য নিহত

পাকিস্তানি সেনা। ছবি : সংগৃহীত
পাকিস্তানি সেনা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, কাচ্ছি জেলার মাচ এলাকায় মঙ্গলবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয়। হামলায় সন্ত্রাসীরা একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত, যাদের ভারতীয় মদদপুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, হামলায় ৭ সেনা সদস্য শহীদ হয়েছেন। হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে এবং সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে।

এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। সেনাবাহিনী ও জাতি বালুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও তাদের এ দেশীয় দোসরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনা ও জনগণের একতাবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে। এই শহীদদের আত্মত্যাগ আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X