কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
‘অপারেশন সিঁদুর’

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান ভারতের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে চালানো হামলায় বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় পাকিস্তানের দাবিটি মিথ্যা বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৭ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়- রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের রাতের আক্রমণে বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি হয়নি। বেসামরিক হতাহতের পাকিস্তান সরকারের দাবির বিরোধিতা করে তিনি বলেন, আমরা কেবল তাদেরই আঘাত করি যারা নিরপরাধদের হত্যা করে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় ভারতীয় সশস্ত্র বাহিনী আমাদের সকলকে গর্বিত করেছে।

এর আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিবৃতি জারি করে। তাতে ভারতের বিরুদ্ধে অযৌক্তিক আক্রমণ করার অভিযোগ আনে। বিবৃতিতে বলা হয়, কল্পিত সন্ত্রাসী শিবিরের উপস্থিতির মিথ্যা অজুহাতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে ভারত।

প্রসঙ্গত, পাকিস্তানে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার (৭ মে) এএফপিকে তিনি বলেন, ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হামলায় আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন।

পাকিস্তানি এই সেনা কর্মকর্তা জানান, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে তিনি তথ্য পেয়েছেন। এর আগে তিনি আটজনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন।

অপরদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানে হামলা চালিয়ে তারা ৭০ সন্ত্রাসীকে হত্যা করেছে। তাদের হামলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১০

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১১

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৩

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৫

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৬

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৭

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৮

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৯

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

২০
X