কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:০৮ এএম
আপডেট : ১২ মে ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ‘ভিত্তিহীন’ দাবির জবাব দিল পাকিস্তানি বাহিনী

ভারতের ‘ভিত্তিহীন’ দাবির জবাব দিল পাকিস্তানি বাহিনী
আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। ছবি: সংগৃহীত

পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে—ভারতের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনী। আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। এই দাবি ভিত্তিহীন এবং এটি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব। খবর জিও নিউজের।

তিনি আরও জানান, পাকিস্তানের হাতে কোনো ভারতীয় পাইলট আটক নেই, এটি সম্পূর্ণ ভুয়া তথ্য। এ সময় তিনি পাকিস্তানি তরুণদের ‘তথ্য ও সাইবার যোদ্ধা’ হিসেবে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রিফিংয়ে পাকিস্তান অভিযোগ করে, ভারত সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে এবং এই সন্ত্রাসে ভারতের প্রত্যক্ষ মদদ রয়েছে। তবে পাকিস্তান কোনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি বলেও জানান তিনি।

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীর অঞ্চলের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা-কে দায়ী করে।

প্রতিক্রিয়ায় ভারত ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ নামে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে ১৪টি স্থানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এই পাল্টাপাল্টি অভিযানের জেরে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

গত ১০ মে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতারসহ বিশ্বের বহু দেশের চাপ ও মধ্যস্থতায় দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X