কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে।

আরও পড়ুন: জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ২০ আগস্ট ওড়িশার চাঁদিপুরে অবস্থিত সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সাথে ‘ভবিষ্যতের যুদ্ধে’ তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হামলার হুমকি দেন।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা একই ধরনের কথা বলেন। পরবর্তীতে এসব মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত।

অনেক বিশ্লেষকের মতে, পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্যই অগ্নি ৫-এর পরীক্ষা চালিয়ে থাকতে পারে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X