কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর এখন কেমন আছে?

কাশ্মীর। ছবি: সংগৃহীত
কাশ্মীর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আবারও প্রমাণ করেছে, পাকিস্তান-ভারত দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু এখনো কাশ্মীর সংকটই।

জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের ৯৩ শতাংশ মানুষ মুসলিম, তবুও ১৯৪৭ সালে গভীর এক ষড়যন্ত্রের মাধ্যমে অঞ্চলটি পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।’ তার মতে, এটি ছিল একটি ‘ঐতিহাসিক অন্যায়’ যা এখনো সমাধান হয়নি।

আয়াজ আহমদ আরও বলেন, ‘কাশ্মীরের প্রশ্নে পাকিস্তান তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে—এটাই হচ্ছে মূল ইস্যু, এবং এর সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ভারতের বুঝে নেওয়া উচিত কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না।' তার মতে, ভারতের দমনমূলক নীতিই সংঘাত দীর্ঘায়িত করছে।

সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ‘পাকিস্তানের পাল্টা জবাবের পর ভারতের আতঙ্ক প্রমাণ করে, ন্যায় ও ন্যায্যতার শক্তি এখনও কার্যকর। ভারত যত দ্রুত এই বাস্তবতা মেনে নিয়ে আলোচনার পথে আসবে, ততই মঙ্গল।’

কাশ্মীরে এখনো কড়া নিরাপত্তা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং মানবাধিকার সংকটে রয়েছে। ২০১৯ সালে ভারতের সংবিধান থেকে কাশ্মীরের স্বায়ত্তশাসনের ধারা (৩৭০ অনুচ্ছেদ) বাতিলের পর অঞ্চলটিতে রাজনৈতিক প্রক্রিয়া প্রায় স্থবির হয়ে পড়েছে। হাজারো কাশ্মীরি নেতা-নেত্রীকে আটক করা হয়, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করা হয় এবং কঠোর সামরিক উপস্থিতি জারি থাকে।মানবাধিকার সংগঠনগুলো বারবার অভিযোগ করেছে, কাশ্মীরে সাধারণ মানুষের বাকস্বাধীনতা খর্ব হচ্ছে, রাজনৈতিক মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং ভিন্নমত দমন করা হচ্ছে।

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীর অঞ্চলের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা-কে দায়ী করে।

কাশ্মীরের মানচিত্র

প্রতিক্রিয়ায় ভারত ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ নামে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে ১৪টি স্থানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এই পাল্টাপাল্টি অভিযানের জেরে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

গত ১০ মে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতারসহ বিশ্বের বহু দেশের চাপ ও মধ্যস্থতায় দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা স্থায়ী হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১০

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১১

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১২

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৩

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৪

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৫

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৬

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৭

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৮

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৯

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

২০
X