কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সকালে খালি পেটে মাঠা খাচ্ছেন, কী বলছেন পুষ্টিবিদরা

গ্লাসভর্তি মাঠা। ছবি : সংগৃহীত
গ্লাসভর্তি মাঠা। ছবি : সংগৃহীত

ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় একটি পানীয় হচ্ছে মাঠা। সাধারণত দই বা ঘোল (দুধ থেকে তৈরি হওয়া একটি তরল) দিয়ে এটি তৈরি করা হয়। এতে বিভিন্ন ধরনের মসলা ও চিনি মেশানো হয়। মাঠা গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং পিপাসা মেটাতে বেশ জনপ্রিয়।

স্বাস্থ্য সচেতন অনেককেই সকালে খালি পেটে এ পানীয় খেয়ে থাকেন। এ অভ্যাস ভালো না খারাপ তা অবশ্য অনেকেই জানেন না।

পুষ্টিবিদরা বলছেন, মাঠার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি সকালে দ্রুত শরীরে পানীয়, প্রোটিন ও ক্যালসিয়ামের জোগান দেয়। হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। বিশেষ করে খালি পেটে মাঠা খাওয়া শরীরের বিভিন্ন উপকারে আসতে পারে।

পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল বলেন, খালি পেটে মাঠা খাওয়া ভালো বলে মনে করা হয়। ব্যায়ামের পর কোষ পুনরুদ্ধারের জন্য বা দ্রুত শোষণ হারের কারণে সকালে প্রথম পানীয় হিসেবে এটি খেতে বলা হয়। মাঠা পেশিতে দ্রুত প্রোটিন সরবরাহ করে।

চলুন জেনে নিই খালি পেটে মাঠা খাওয়ার ৯টি উপকারিতার কথা :

১. হজম শক্তি বাড়ায় : খালি পেটে মাঠা খাওয়া হজমশক্তি উন্নত করে। এতে থাকা প্রোবায়োটিকস অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা হজমের সময় অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে গ্যাস্ট্রিক সমস্যার প্রকোপ কমে এবং অম্লতা বা গ্যাসের ঝুঁকি হ্রাস পায়।

২. পেশি নির্মাণে সহায়ক : মাঠাতে থাকে দ্রুত হজমকারী প্রোটিন, যা খালি পেটে খেলে শরীরে দ্রুত অ্যামিনো অ্যাসিড শোষণ হতে পারে। এই দ্রুত শোষণ ব্যায়ামের পরে পেশি গঠন ও বৃদ্ধির জন্য উপকারী।

৩. অম্লতা দূর করে : খালি পেটে মাঠা খেলে পাকস্থলীর অম্লতার মাত্রা কমে। মাঠায় থাকা প্রাকৃতিক উপাদানগুলো পাকস্থলীর এসিড কমায় এবং হালকা শীতলতা দেয়, যা অম্লতা সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষভাবে কার্যকর।

৪. ডিহাইড্রেশন দূর করে : মাঠা শরীরের পানিশূন্যতা কমাতে সাহায্য করে। এটি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে এবং শক্তি বাড়ায়। গরমের দিনে এটি খালি পেটে খাওয়া আরও বেশি কার্যকর, কারণ এটি শরীরকে ঠান্ডা রাখে।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে : এটি কম ক্যালোরিযুক্ত একটি পানীয়। এটি খেলে পেট ভর্তি থাকে এবং ক্ষুধা কম লাগে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

৬. ইমিউন সিস্টেম শক্তিশালী করে : মাঠায় থাকা প্রোবায়োটিকস অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

৭. ত্বক ও চুলের যত্নে কার্যকর : মাঠায় থাকা পুষ্টি উপাদান ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে সহয়তা করে। এটি শরীরের টক্সিন দূর করে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মাঠায় থাকা প্রোটিন ও ক্যালসিয়াম চুলের স্বাস্থ্য রক্ষা করে।

৮. পাকস্থলীর বিষাক্ত পদার্থ দূর করে : মাঠা পাকস্থলীর টক্সিন দূর করতে সহায়তা করে। এটি শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে।

৯. লিভার ও হৃৎপিণ্ডের জন্য ভালো : ফ্রি রেডিকালের কারণে মায়কার্ডিয়াক বা হৃদপেশির ক্ষতি রোধে মাঠা একটি কার্যকরী প্রাকৃতিক খাদ্য। এটি শুধু লিভারের জন্যই নয়, হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব, মাঠা প্রাকৃতিকভাবে শরীরের বিভিন্ন অংশের কার্যকারিতা উন্নত করতে সহায়ক এবং নিয়মিত খালি পেটে মাঠা খাওয়া স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী হতে পারে।

খালি পেটে মাঠা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এটি সবার জন্য সমান কার্যকর নাও হতে পারে। যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা বা দুধজাতীয় খাবারে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে মাঠা উপযোগী নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের (বিল্ডিং-৫) উদ্বোধন

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুইজনকে আজীবন বহিষ্কার

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন দায়িত্বে মামুন খন্দকার

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

‘বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন’ আবারও একই বার্তা জিনাতের

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার

১০

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

১২

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

১৩

বরিশালের নতুন ডিসি মামুন

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টসহ জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

১৬

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

১৭

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

১৮

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

১৯

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

২০
X