কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ
নাশকতা মামলায় সাজা

কৃষক দলের সেক্রেটারি শহিদুল ইসলাম কারাগারে 

শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা
শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান।

লিখিত আবেদনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক আদালতে বলেন, মামলাটির দরখাস্তকারী একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপিলের শর্তে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেছেন। তিনি জামিন পাওয়ার হকদার। জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং উপযুক্ত স্থানীয় জামিনদার দেওয়া হবে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শহিদুল ইসলাম বাবুলের পক্ষের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শহিদুল ইসলাম বাবুল আজ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। আমরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করব। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।’

২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।

মামলার বিবরণী থেকে, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাবেন। এসময় দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল ওইদিনই মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আতাউর রহমান। মামলার সব কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় দেন আদালত।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X