কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকীর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট দিলেন তিশা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কক্সবাজারে সরকারি সফরে থাকার সময় শুক্রবার (১৫ আগস্ট) হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকায় আনা হয় এয়ার অ্যাম্বুলেন্সে।

শনিবার (১৬ আগস্ট) রাতেই তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত আপডেট জানিয়ে তিশা লেখেন।

এর আগে শনিবার রাতেই তিশা জানান, ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। সেখানেই হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে। ঢাকায় আনার পর এখন তিনি চিকিৎসাধীন। আপাতত তিনি শঙ্কামুক্ত।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক নিশ্চিত করেন, ফারুকী সম্ভবত ফুড পয়জনিংয়ে আক্রান্ত হন, এতে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের জটিলতা হয়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক সূত্র জানিয়েছে, ইসিজিসহ অন্যান্য প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি, তবে তাকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিশা বলেন, সবার দোয়া চাই। ওর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারে। তিনি আরও অনুরোধ করেন যেন কেউ ভুয়া খবর বা গুজবে কান না দেন এবং শুধু নির্ভরযোগ্য সূত্র থেকেই খবর নেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X