কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:১০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল : এনসিপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৭ আগস্ট) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডা. মো. আব্দুল আহাদের সই করা বিবৃতিতে উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোয় চিকিৎসকরা তাদের নির্ভীক ও মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিগত ফ্যাসিবাদী সরকারের ভয়ংকর দমন-নিপীড়ন, গুলি ও দমনযজ্ঞের মধ্যেও চিকিৎসকরা নির্ভয়ে মাঠে নেমে আহত জনগণের সেবা দিয়েছেন। তারা জানতেন যেকোনো মুহূর্তে হামলা, গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন। তারপরও তারা পিছু হটেননি। জীবনের ঝুঁকি নিয়েও আন্দোলনরত শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ ও আহত নাগরিকদের চিকিৎসা দিয়ে গেছেন।

চিকিৎসকদের সেই নির্ভীক সেবাপরায়ণতা বাংলাদেশের গণমানুষ চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

তা ছাড়া করোনা মহামারিতে শত শত চিকিৎসক প্রাণ হারালেও তারা সরে যাননি সেবা দেওয়ার পথ থেকে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর হাসপাতাল পর্যন্ত চিকিৎসকরা দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে চিকিৎসক সমাজের মর্যাদা ক্ষুণ্নকারী মন্তব্য জাতির জন্য গভীর হতাশা ও উদ্বেগজনক।

চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা। কারণ চিকিৎসকরা কেবল পেশাজীবী নন, তারা জাতির জীবন রক্ষক।

জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, চিকিৎসকদের অবমাননা করে কারও ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না। বরং এতে জনগণের আস্থা নষ্ট হয় এবং স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়। আমরা মনে করি, অধ্যাপক আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X