কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ৬ কোটি ডলার জরিমানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাস এয়ারলাইন্সকে ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার বা প্রায় ৫৯ মিলিয়ন (প্রায় ৬ কোটি) মার্কিন ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। কভিড-১৯ মহামারির সময় ১ হাজার ৮০০ বিমানবন্দরের কর্মীকে অবৈধভাবে ছাঁটাই করার ঘটনায় সোমবার এই রায় প্রদান করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিয়ে পাঁচ বছরের আইনি লড়াইও শেষ হলো। খবর এএফপির।

সিডনির বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফেডারেল বিচারপতি মাইকেল লি বলেছেন, এই ধরনের জরিমানা যেন কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের জন্য একটি ‘প্রকৃত প্রতিবন্ধক’ হিসেবে কাজ করে। একই সঙ্গে ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘন করতে সাহস না করে। ২০২০ সালের আগস্টে কোয়ান্টাস তাদের কর্মীদের ছাঁটাই ও আউটসোর্স করার সিদ্ধান্ত নেয়। তখন লকডাউন কার্যকর ছিল এবং কোনো কভিড-১৯ ভ্যাকসিন ছিল না। পরে আদালত রায় দেন, সংস্থাটি তার ‘বাণিজ্যিক বাধ্যবাধকতা’ সত্ত্বেও অবৈধভাবে কাজ করেছে এবং কোয়ান্টাসের আপিলও খারিজ হয়।

কোয়ান্টাস বর্তমানে তাদের সুনাম পুনরুদ্ধারের চেষ্টা করছে। গ্রাহক সন্তুষ্টি উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ২০২৩ সালে সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভ্যানেসা হাডসন। তিনি তার পূর্বসূরি অ্যালান জয়েসের স্থলাভিষিক্ত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X