কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে দেশের রক ধারার জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ও এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আলটিমেটাম দেন তিনি।

আম্মার তার পোস্টে লিখেছেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’

তিনি আরও লেখেন, ‘মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।’ পোস্টে আম্মার আরও জানান,‘তাদের ম্যানেজারের সাথে কথা বললে সে জানায়, এটাকে সে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনবে, আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি— নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যান্সেল করছো।’

সবশেষে তিনি লেখেন, ‘তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াব। আর এটা চাঁদাবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। সময় মাত্র ১২ ঘণ্টা।’

এদিকে বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়।’

এর আগে, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু হঠাৎই আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আয়োজক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আয়োজকেরা।

এ বিষয়ে আয়োজক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা সমস্ত আয়োজন, মঞ্চ, ডেকোরেশন প্রস্তুত করার পর হঠাৎ আর্টসেল ফেসবুকে ঘোষণা দেয় অনিবার্য কারণে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আসছে না। এতে আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ই-মেইলের রিপ্লাই দিয়েছে। এর প্রমাণ আমাদের কাছে আছে।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X