কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা কবে, সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পাকিস্তানের একটি কোরবানির পশুর বাজার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের একটি কোরবানির পশুর বাজার। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। এ বছর ঈদ কবে পড়বে- তা নিয়ে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের জ্যোতির্বিদরা সম্ভাব্য তারিখ জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ২৮ মে জিলহজ মাস শুরু হলে ৬ জুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময়।

অন্যদিকে, পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

এই হিসাবে, ২৯ মে পাকিস্তানে জিলহজ মাস শুরু হলে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জ্যোতির্বিদরা আরও বলেন, যদি এই হিসাব ঠিক থাকে, তবে ৫ জুন হবে আরাফার দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার পরদিনই মুসলিম বিশ্বে পালিত হবে ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাই ঈদের সঠিক দিন নিশ্চিত হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

সূত্র : সামা টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১০

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১১

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৩

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৪

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৫

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৬

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৭

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

২০
X