কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানিদের ভর্ৎসনা মোদির, যুদ্ধের হুমকি

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পাকিস্তানিদের ভর্ৎসনার পাশাপাশি ফের যুদ্ধের হুমকি দেন।

সোমবার (২৬ মে) গুজরাটের ভুজে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, ‘শান্তিতে জীবনযাপন করুন, রুটি খান। নয়তো আমার গুলি তো আছেই।’

তিনি আরও বলেন, কেবল পাকিস্তানের জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে। আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনারা কোথায় আছেন?

মোদি বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। তাদের তরুণদের এগিয়ে আসতে হবে।

মোদির মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যেরই পরিপূরক। এস জয়শঙ্কর বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি উন্মুক্ত ব্যবসা; যা রাষ্ট্র ও তার সামরিক বাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়।

তিনি বলেন, যারা অন্ধ নয়, তারা স্পষ্ট দেখতে পায় যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহর ও গ্রাম থেকে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। এটা কোনো গোপন বিষয় নয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নাম ও স্থানে ভরপুর। এই স্থানগুলোই আমরা লক্ষ্যবস্তু করেছি। তাই ভাববেন না যে কিছু শুধু পর্দার আড়ালে চলছে।

এর আগে এক সমাবেশে মোদি বলেছিলেন, আমার শিরায় রক্ত নয়, সিঁদুর ফুটছে। তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র ২২ মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X