কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ
এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ। তবে দুবাইয়ে জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসল ভারতেরই মুখে। রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে মোদি লেখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

এতে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবি করে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। ওই অভিযানে অংশ নেওয়া অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতে পাল্টা আঘাতও হানে পাকিস্তান।

এদিকে ক্রিকেটারদের জয়ে উদযাপনে মেতেছে ভারতীয়রা। দেশের বিভিন্ন স্থানে চলছে উৎসব। আনন্দে মিছিলে শোনা যাচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন স্লোগান।

আর তা কেনই-বা হবে না। কারণ, ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X