শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জেলে বসে নতুন ফরমেটে খেলতে নামছেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

জেলে বসে নতুন ফরমেটে খেলতে নামছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, পাকিস্তানের স্বার্থে তিনি ‘দেওয়া-নেওয়ার’ জন্য প্রস্তুত। শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান খান জানিয়েছেন, তিনি দেশের স্বার্থে ‘ক্ষমতাধর মহলের’ সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনায় কোনও ব্যক্তিগত স্বার্থ বা ছাড়ের বিষয় থাকবে না।

জেলে দলীয় নেতাদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, জাতীয় সংহতি ও পাকিস্তানের স্বার্থে আমি যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তবে আমি কোনও ব্যক্তিগত মুক্তি বা সুবিধা চাইছি না। তিনি জানান, সংলাপের দরজা খোলা আছে। দেশ ও জাতীয় ঐক্যের স্বার্থে তিনি যেকোনো সময় কথা বলতে প্রস্তুত।

পিটিআই সিনেটর আলি জাফর জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যেকোনো সমঝোতা কেবল দেশের জন্য হবে, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। জাফর বলেন, খান বলেছেন যদি আমি নিজের জন্য সুবিধা চাইতাম, তাহলে অনেক আগেই তা চেয়ে নিতাম এবং ৬০০ দিন জেলে কাটাতাম না।

ইমরান খানের বোন আলিমা খানের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে জাফর বলেন, খান স্পষ্ট করেছেন যে ‘দেওয়া-নেওয়ার’ যেকোনো পদ্ধতি কেবল পাকিস্তানের স্বার্থে হবে। তিনি বলেন, আমি আমার মামলায় কোনো সুবিধা চাই না। আমি কেবল ন্যায়বিচার চাই এবং আমার মামলাগুলো যেন বিলম্ব ছাড়াই শুনানি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X