কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-সমর্থিত সন্ত্রাসী হামলায় নিহত পাকিস্তানের জেলা প্রশাসক

ঘটনার পর রাস্তায় টহলরত পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত
ঘটনার পর রাস্তায় টহলরত পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়াতুল্লাহ বুলেদিকে তার নিজ বাসভবনে ঢুকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। শুক্রবার (৩০ মে) রাজ্যের সুরাব শহরে এ হামলার ঘটনা ঘটে।

সুরাব জেলা প্রশাসনের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, শুক্রবার সুরাব শহরের একটি ব্যাংক লুট করা হয়েছে, বেশ কয়েকটি সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়াতুল্লাহ বুলেদির বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে একটি ঘৃণ্য ও সংগঠিত আক্রমণ।

শনিবার (৩১ মে) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রিন্দ হামলার জন্য সরাসরি কোনো সংগঠনের নাম উল্লেখ না করলেও দাবি করেন, হামলাকারীরা ভারতের মদদপুষ্ট। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী ইতোমধ্যে অভিযানে নেমেছে এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তবে ঘটনার হালনাগাদ তথ্য জানতে ডন কর্তৃপক্ষ সুরাব পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ভৌগোলিক আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম ও খনিজসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদ একটি দীর্ঘস্থায়ী সমস্যা। প্রদেশটির জনগণের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে।

এই অঞ্চলের স্বাধীনতাকামী আন্দোলনের সূচনা মূলত ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ ভেঙে ভারত ও পাকিস্তান স্বাধীনতা অর্জনের পরপরই ঘটে। বেলুচিস্তানে সেই সময় ৪টি করদ রাজ্য ছিল—মাকরা, লাস বেলা, খারান ও কালাত। এর মধ্যে ৩টি রাজ্য পাকিস্তানে যোগ দিলেও কালাতের তৎকালীন রাজা আহমেদ ইয়ার খান বালোচ প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান।

পরে ১৯৪৮ সালে তিনি যোগদানের সিদ্ধান্ত নিলেও তার ভাই প্রিন্স আগা আবদুল করিম খান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের সূচনা করেন। সেই থেকে শুরু হওয়া বেলুচ বিদ্রোহ এখনও থামেনি।

বর্তমানে বেলুচিস্তানে স্বাধীনতাকামী দলগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় হলো বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি নিয়মিত পাকিস্তান সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আসছে।

বেলুচিস্তান প্রদেশের একটি অংশ ইরান ও আফগানিস্তানেও বিস্তৃত। ফলে একটি স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে তার প্রভাব শুধু পাকিস্তুানে নয়, ইরান ও আফগানিস্তানেও পড়বে। এই কারণেই এই দুই প্রতিবেশী দেশ বেলুচ স্বাধীনতার পক্ষে কোনো অবস্থান নেয় না।

অন্যদিকে পাকিস্তানের দাবি, ভারতের সহায়তায়ই বেলুচিস্তানে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ ছড়ানো হচ্ছে। গত মাসে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী অভিযোগ করেন, ভারত নিয়মিতভাবে বিএলএ-কে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে, যার উদ্দেশ্য পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করা।

বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে চলমান সহিংসতা এখনো কোনো স্থায়ী সমাধানের পথ খুঁজে পায়নি। স্বাধীনতাকামী দলগুলোর অভ্যন্তরীণ মতভেদ, নেতৃত্বের সংকট ও আন্তর্জাতিক সমর্থনের অভাব—সব মিলিয়ে তাদের আন্দোলন দুর্বল হয়ে পড়লেও হঠাৎ করেই কোনো বড় হামলা বেলুচিস্তানের অস্থির বাস্তবতাকে আবারও সামনে এনে দেয়।

হিদায়াতুল্লাহ বুলেদির ওপর হামলা সেই বাস্তবতারই আরেকটি রক্তাক্ত স্মারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X