কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘মাইনাস ওয়ান ফর্মুলায়’ ইমরান খানকে সরানোর চেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে ‘মাইনাস ওয়ান ফর্মুলা’। বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নেতারা একে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইমরানকে ‘বিকল্পহীন’ নেতা হিসেবে উল্লেখ করেছেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, ইমরান খানকে বাদ দিয়ে গভর্নর শাসন জারি করার পরিকল্পনা হচ্ছে। তিনি দাবি করেন, বাজেট প্রক্রিয়ায় ইমরানের মত না নিয়ে সরকার চালানো হচ্ছে এবং এটিই প্রমাণ করে যে, তাকে পেছনে ফেলার পরিকল্পনা চলছে।

এদিকে, পিএমএল-এনের নেত্রী আজমা বুখারি পাল্টা অভিযোগে বলেন, ইমরানকে সরিয়ে দিচ্ছে তার নিজের পরিবার ও দলের নেতারা। তিনি দাবি করেন, ইমরানের বোন আলীমা খান মুখ্যমন্ত্রী গান্দাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং পিটিআই এখন কয়েকটি ভাগে বিভক্ত।

আজমা আরও বলেন, খাইবার পাখতুনখোয়া গত ১২ বছর ধরে দুর্নীতিপরায়ণ নেতৃত্বের হাতে রয়েছে, আর এর বিপরীতে পাঞ্জাবে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে।

এর জবাবে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আক্রম বলেন, পুরো সরকার এখন ‘ইমরানকে বাদ’ দেওয়ার চিন্তায় ব্যস্ত। তিনি বলেন, ইমরান খানকে ‘মাইনাস’ নয়, বরং জনগণ তাকে আরও শক্ত অবস্থানে এনেছে।

তিনি আরও বলেন, গত তিন বছরে পিটিআইকে ভাঙার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। যারা এসব ষড়যন্ত্র করছে, তারা একদিন জনতার কাছে দায়ী থাকবে।

গান্দাপুরও বলেন, ইমরানই পিটিআই। যদি তিনি চান, এই সরকার এক মিনিটেই শেষ হয়ে যাবে। তিনি জানান, বাজেটে ইমরানের অনুমোদন না থাকলেও প্রয়োজন হলে পরে তা সংশোধন করা যাবে।

পিটিআই অভিযোগ করেছে, একটি গোপন পরিকল্পনার মাধ্যমে খাইবার পাখতুনখোয়ার সরকারের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। এর অংশ হিসেবেই ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ও ‘গভর্নর শাসন’ চাপানোর চক্রান্ত হচ্ছে।

শেষে ওয়াকাস আক্রম পাঞ্জাব সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন এবং বলেন, ম্যান্ডেট চুরি করে যারা ক্ষমতায় এসেছে, তারা ১ ট্রিলিয়ন রুপির দুর্নীতির দায় বহন করছে।

তিনি আরও বলেন, ইমরান খান শুধু দলের নেতা নন, তিনি পাকিস্তানের জনগণের শেষ ভরসা।

তথ্যসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X