কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর নিহত

পাকিস্তানি মেজর ও ভারতীয় পাইলট। ছবি : সংগৃহীত
পাকিস্তানি মেজর ও ভারতীয় পাইলট। ছবি : সংগৃহীত

ভারতীয় পাইলট আভিনন্দন ভার্থামানকে আটক করা পাকিস্তানি মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সারারোগা এলাকায় এক সামরিক অভিযানে তিনি নিহত হন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সারারোগা এলাকায় এক সামরিক অভিযানে পাকিস্তানি মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৪ জুন) তিনি নিহত হন। তিনি ২০১৯ সালে বালাকোট বিমান হামলার সময় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামান আটক করেছিলেন।

বিবিসি জানিয়েছে, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের মিগ-২১ যুদ্ধবিমানকে ভূপাতিত করে। এ সময় অভিনন্দকে আটক করা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোগা এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ অভিযানে নেতুত্ব দিচ্ছিলেন মেজর শাহ।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীদের ঘাঁটি নিশানা করে নিরাপত্তাবাহিনী হামলা চালায়। এতে ১১ সন্ত্রাসী নিগত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন।

আইএসপিআর জানিয়েছে, অভিযানে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ সময় মেজর মোইজ আব্বাস শাহ ও ল্যান্স নায়েক জিবরানুল্লাহ নিহত হন।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, আব্বাস শাহ সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তিনি বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X