কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের

ভারত পাকিস্তানের মানচিত্র ও নদীতে দেওয়া বাঁধ। ছবি : সংগৃহীত
ভারত পাকিস্তানের মানচিত্র ও নদীতে দেওয়া বাঁধ। ছবি : সংগৃহীত

ভারত যেন ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির কার্যক্রম পুনরায় শুরু করে এবার সেই আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারত এ চুক্তি চলতি বছরের মে মাস থেকে স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্য হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালতের সাম্প্রতিক রায় প্রমাণ করেছে এই চুক্তি এখনো বৈধ ও আন্তর্জাতিকভাবে কার্যকর। খবর হিন্দুস্তান টাইমস।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে বলেছে, ‘আদালতের ২৭ জুনের রায় আমাদের অবস্থানকে সমর্থন করেছে। সিন্ধু জলচুক্তি এখনো কার্যকর আছে এবং ভারত একতরফাভাবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমরা ভারতকে আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম শুরু করে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে।’

এ ছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে বলেন, ‘আদালতের অতিরিক্ত রায় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কিশনগঙ্গা-রাতলে মামলায় আদালতের এখতিয়ার আছে। এই রায় প্রমাণ করে, সিন্ধু জলচুক্তি সম্পূর্ণরূপে বৈধ। ভারত একতরফাভাবে এই চুক্তিকে স্থগিত রাখতে পারে না। কোনো দেশের আন্তর্জাতিক চুক্তি রক্ষা করাই তার দায়িত্ব। এই চুক্তিকে পুরোপুরি মানা উচিত।’

শুক্রবার (২৭ জুন) ভারত চূড়ান্তভাবে আদালতের রায় প্রত্যাখ্যান করে জানায়, পাকিস্তানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির যে তথাকথিত কাঠামো আদালত অনুসরণ করছে, ভারত তা মেনে নেয় না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের আপত্তি ঘিরে কিশনগঙ্গা ও রাতলে প্রকল্প সংক্রান্ত মামলার যে অতিরিক্ত রায় দেওয়া হয়েছে, ভারত তা মানে না।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত চুক্তির কার্যক্রম সাময়িক স্থগিত করে। এরপর পাকিস্তান কিশনগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের কিছু নকশা নিয়ে আদালতে আপত্তি জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X