কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ জুলাই তিনি ইসলামাবাদ সফর করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জিওটিভি নিউজ মঙ্গলবার (২২ জুলাই) জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।

ইরানি তাসনিম নিউজের তথ্যমতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, পেজেশকিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। আসন্ন সফরকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের গুরুত্বের লক্ষণ হিসেবে বর্ণনা করেছে ইরান। মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ,ধর্মীয় বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে।

তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান এবং ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। টানা ১২ দিন ধরে সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের পাশে পাকিস্তানের অবস্থান গ্রহণকে তাৎপর্যপূর্ণ অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখপাত্র।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী।

নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ইরানি মন্ত্রী বলেন, এই কঠিন সময়ে আমরা পাকিস্তানের সরকার এবং জনগণের পাশে আছি। ইরান বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সম্ভাব্য সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।

দুই মন্ত্রী ২৬ জুলাই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা করেছেন। নাকভির সাম্প্রতিক ইরান সফরের জন্য তাকে ধন্যবাদ জানান ইরানি মন্ত্রী। অন্যদিকে পাকিস্তানি মন্ত্রী বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে আগ্রহী। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X