কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্কহার এখন পাকিস্তানে, ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে কম শুল্কহার রয়েছে পাকিস্তানে। দেশটির বর্তমান শুল্কহার ১৯ শতাংশ। প্রতিবেশী ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচিত করেছে। বিশেষ করে জ্বালানি, খনিজ সম্পদ, তথ্যপ্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি খাতে পাকিস্তান এখন বেশি সুযোগ পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, কম শুল্কহার পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি খাতকে বড় ধরনের সুবিধা দেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশই আসে এই খাত থেকে। এ ক্ষেত্রে ভারতের পাশাপাশি বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলকভাবে বেশি শুল্কের মুখে পড়েছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উষ্ণ হয়েছে। গত জুন মাসে পাকিস্তান ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল।

সূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X