কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ দক্ষিণ লেবাননে একটি ভবন ধ্বংস করেছে বলে দাবি করেছে। ভবনটি হিজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত হতো।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, আইডিএফ বাহিনী গত রাতে (রোববার ৩১ আগস্ট) দক্ষিণ লেবাননের আয়তা আশ শাব শহরে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত একটি ভবনে বোমা ফেলে ধ্বংস করেছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ভবনটি হিজবুল্লাহর এক কর্মী মুহাম্মদ হুসাইন কাসিমেরও আবাসস্থল ছিল। যাকে প্রায় এক সপ্তাহ আগে সৈন্যরা এলাকায় হিজবুল্লাহ অবকাঠামো পুনর্নির্মাণের জন্য কাজ করার সময় শনাক্তের পর হত্যা করে।

আইডিএফ বলেছে, এলাকায় হিজবুল্লাহর সব কার্যকলাপ নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সম্পাদিত চুক্তির লঙ্ঘন। তারা এসব মেনে নেবে না।

লেবাননের সরকার এই মাসের শুরুতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেয়। তবে সন্ত্রাসী গোষ্ঠীটি প্রতিরোধ করার ঘোষণা দেয়। এরপর কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X