কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেদের সঙ্গে কথা বলতে না দেওয়ায় আদালতের দ্বারস্থ ইমরান

ছেলেদের সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত
ছেলেদের সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত

ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে না দেওয়ায় বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খান। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) অ্যাটক কারা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদন করেন তিনি। খবর জিও নিউজ।

গত মাসে ইমরানের আবেদনের পরিপ্রেক্ষিতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন তাকে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দেন। তবে আজকের পিটিশনে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য অ্যাটক কারা সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদন করেছেন পিটিআইপ্রধান।

গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর পিটিআইপ্রধানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

তোশাখানা দুর্নীতি মামলায় ‍তিন বছরের কারাদণ্ডের পর থেকে অ্যাটক কারাগারে বন্দি আছেন ইমরান। গত মঙ্গলবার এ মামলায় ইমরানের সাজা স্থগিত করে আদালত বহুল প্রত্যাশিত রায় দিলেও গোপন তারবার্তার মামলায় ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ড আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছেন বিশেষ আদালত। ফলে তোশাখানা দুর্নীতি মামলায় সাজা স্থগিত হলেও ইমরানকে কারাগারেই থাকতে হচ্ছে।

সাইফার বা তারবার্তায় একটি কূটনৈতিক নথি ছিল। ইমরান খানের দাবি, তিনি এই তারবার্তাটি হারিয়ে ফেলেছেন। পিটিআইয়ের অভিযোগ, ওই তারবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি সম্মিলিত বার্তা ছিল।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X