কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তিনজন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। খবর জিও নিউজের।

রোববার (২৫ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি হয়। এতে ভারত-সমর্থিত সন্ত্রাসী কমান্ডার ফারুক ওরফে সোরোসহ আদিল ও ওয়াসিম নামে তিনজন নিহত হন।

আইএসপিআরের দাবি, নিহতরা ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, যাকে পাকিস্তান ভারতীয় মদদপুষ্ট সংগঠন হিসেবে উল্লেখ করে। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্যকোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আজম-ই-ইস্তেহকাম নীতির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব হামলা বেশি হচ্ছে।

গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, গত বছর দেশে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩ হাজার ৮১১টি খাইবার পাখতুনখোয়ায়, ১ হাজার ৫৫৭টি বেলুচিস্তানে এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটেছে। এসব অভিযানে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X