কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা, নিহত ৯

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে। এ হামলায় ৯ জঙ্গি নিহত হয়েছে। যদিও প্রাথমিকভাবে তিন জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে পাকিস্তানি বিমানবাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণকেন্দ্রে এই হামলা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, শুক্রবার ভোরে মিয়ানওয়ালি প্রশিক্ষণকেন্দ্রে হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে বিমানঘাঁটিতে ঢোকার আগেই তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে। হামলার সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তিনটি গ্রাউন্ডেড বিমান ও একটি জ্বালানি ট্যাংকার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই এলাকায় আরও জঙ্গি থাকতে পারে এমন সন্দেহে পরবর্তীতে তাদের নির্মূল করতে চিরুনি অভিযানে নামে পাকিস্তানি সেনাবাহিনী। অভিযান শেষে তারা জানায়, ৯ জঙ্গির মধ্যে সবাইকে হত্যা করা হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী আরও জানিয়েছে, সেনাদের দ্রুত ও কার্যকর জবাবে এ হামলা প্রতিহত করা গেছে। ফলে মানুষ ও সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তবে এবারের জঙ্গি হামলায় সশস্ত্র বাহিনীর কেউ হতাহত হয়েছে কি না, তা বিবৃতিতে উল্লেখ করেনি পাকিস্তানি সেনাবাহিনী।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেন সংগঠনটির মুখপাত্র। এই সংগঠনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পাকিস্তানি তালেবানের সংযোগ রয়েছে। সম্প্রতি পাকিস্তানে হওয়া অধিকাংশ জঙ্গি হামলায় করেছে এই পাকিস্তানি তালেবান।

এর আগে শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সিরিজ জঙ্গি হামলায় অন্তত ১৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। এসব হামলার পরপরই বিমানঘাঁটিতে হামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১০

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১১

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১২

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৩

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৪

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৬

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৭

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৮

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৯

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

২০
X