কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিলাসবহুল ২ সরকারি গাড়ি ফিরিয়ে দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা সরকারি দুটি বিলাসবহুল গাড়ি ফেরত দিয়েছেন। একই সঙ্গে গাড়ি দুটি বিক্রি করে এসব অর্থ দেশের গণপরিবহনে ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।

এ বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও পাঞ্জাবের মুখ্য সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। চিঠিতে কর্মকর্তাদের জানানো হয়, ২০২০ সালের সেপ্টেম্বরে দেশের প্রধান বিচারপতির জন্য ৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি নতুন মার্সিডিজ গাড়ি কেনে সুপ্রিম কোর্ট। এ ছাড়া প্রধান বিচারপতির ব্যবহারের জন্য বুলেট-প্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি দেয় পাঞ্জাব সরকার।

চিঠিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি কাজী ফয়েজ মার্সিডিজ বা টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করেননি। সাংবিধানিক ও সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য বিলাসবহুল গাড়ি আমদানি করতে সরকারি অর্থ ব্যয় করা ঠিক হবে না। এ জন্য এই দুই গাড়ি সংগ্রহ করে নিলামে তোলা যেতে পারে এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গণপরিবহন খাতে ব্যয় করা যেতে পারে।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি কাজী ফয়েজ ইসা। তিনি আগের প্রধান বিচারপতি উমর আত্তা বান্দিয়ালের স্থলাভিষিক্ত হন।

১৯৮০-এর দশকে বেলুচিস্তান থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিচারপতি কাজী ফয়েজ। এরপর দীর্ঘ ২৭ বছর হাইকোর্ট, ফেডারেল শরিয়ত আদালত ও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময় বেলুচিস্তানের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসেবেও কাজ করেন কাজী ফয়েজ। এরপর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X