কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে রাজনৈতিক জোট কতটা সম্ভব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণের দীর্ঘ সময় অপেক্ষার পর ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এ নির্বাচনে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। ফলে জোটের ওপর নির্ভর করছে সরকার গঠন। কিন্তু দেশটির বিরাজমান রাজনৈতিক অবস্থার মধ্যে আসলে কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞ আসমা ওয়াদুদ বলেন, রাজনৈতিক দলগুলো মূল লক্ষ্য অর্জনের জন্য বিরোধীদের সাথে জোট গঠন করে তাহলে তারা ভোটারদের থেকে বিচ্ছিন্নতার মুখোমুখি হবে।

আলজাজিরাকে তিনি বলেন, এর আগে যখন দলগুলো জোটের জন্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে তখনই এটা তাদের রাজনৈতিক আদর্শকে মারাত্মকভাবে আঘাত করেছে। ভোটাররা রাজনৈতিক দলের আচরণের কারণে হতাশ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফলে যদি আবারও এটি ঘটে তাদের সমস্যা আরও প্রকট হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মূলধন আরও হারিয়ে ফেলবে।

রাজনৈতিক এ গবেষক বলেন, রাজনৈতিক দলগুলোর এমন জোটের কারণে ইমরান খানের জনপ্রিয়তা ব্যাপকহারে বেড়েছে। ফলে তার দল পিটিআই সব রাজনৈতিক দলের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে এখন পর্যন্ত সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ ১০৪টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৫টি। নওয়াজ শরিফের পিএমএমএল-এন ৭৪টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। তারা পেয়েছে ৫৪টি আসন। বাকি আসনগুলো অন্যরা পেয়েছেন। এ ছাড়া একটি আসনের প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X