কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

সমঝোতা ছাড়াই শেষ নওয়াজ-বিলাওয়ালের আসন ভাগাভাগির বৈঠক

নওয়াজ শরিফ এবং বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
নওয়াজ শরিফ এবং বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচন মানেই নাটকীয়তায় ভরপুর। দেশটিতে নির্বাচনের পর ১০ দিন পার হতে চললেও এখন সরকার গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এরমধ্যে সরকার গঠনের জন্য জোট বেধেছে নওয়াজ শরিফের দল পকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা ছাড়া এ দুই দলের বৈঠক শেষ হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠন নিয়ে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি নওয়াজ ও বিলাওয়ালের জোট। শনিবার জোটটির এ নিয়ে তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দল এ রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে সোমবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উভয় পক্ষের সমন্বয় কমিটির বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সরকার গঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে শুক্রবার দেশটির বড় দুই দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যকার বৈঠক হঠাৎ স্থগিত করা হয়।

শুক্রবার জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশের কেন্দ্রীয় সরকার গঠন চূড়ান্ত করতে শুক্রবার পিএমএল-এন ও পিপিপির সমন্বয় কমিটির মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে পিএমএল-এন এখনও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেনি। এ জন্য আজকের বৈঠকটি স্থগিত করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীরা ৯২ আসনে জয় পায়। নওয়াজ শরিফের দল ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য কোনো দলই এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই চলছে জোট নিয়ে আলোচনা। তাছাড়া নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X