কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

দলীয়প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১৩ মে) তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দলীয়প্রধানের পদ থেকে পদত্যাগের পর নওয়াজ শরিফ বলেন, নওয়াজ শরিফের দলের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য উপযুক্ত সময় হয়েছে। অর্থাৎ নওয়াজ শরীফের জন্যই তিনি দলের প্রধানের আসন ছেড়েছেন।

পিএমএল-এনের শীর্ষ নেতা মারিয়ম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের প্রধানের পদত্যাগপত্র সহকারে একটি পোস্ট দিয়েছেন। এছাড়া এ ঘটনার পর আগামী শনিবার (১৮ মে) কেন্দ্রীয় কমিটির সভা ডেকেছে পিএমএল-এন।

প্রতিবেদনে আরও বলা হয়, পিএমএল-এনের সেক্রেটারি জেনারেল আহসান ইকবাল কার্যনির্বাহী কমিটির সব সদস্যের কাছে বৈঠকের জন্য নোটিশ পাঠিয়েছেন। এ নোটিশ অনুযায়ী আগামী শনিবার রাতে লাহোরে বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে দলের প্রতি সময় দিতে পারছেন না। দেশজুড়ে দলকে সক্রিয় করা দরকার। এজন্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।

এর অগে পিএমএল-এন পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, জ্যেষ্ঠ নেতারা সর্বশেষ দলীয় বৈঠকে নওয়াজ শরিফকে সভাপতি করার বিষয়ে একমত হয়েছেন।

তিনি বলেন, বৈঠকের অধিকাংশ নেতা মনে করেন, নওয়াজ শরিফ ২০১৮ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

রানা সানাউল্লাহ বলেন, পিএমএল-এনের সভাপতি হবেন নওয়াজ শরিফ। তিনি আবার দলকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X