কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে ‘মাদার অব অল রিগিং’ বললেন ইমরান খান

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে ‘মাদার অব অল রিগিং’-এর অবসান করতে হবে বলে জানিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। এ ছাড়া ভোট কারচুপি পাকিস্তানকে বিশ্বব্যাপী হাসির পাত্রে পরিণত করছে বলেও জানান তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারাবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করেন তার বোন আলেমা খান। সাক্ষাৎ শেষে আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের আলেমা খান জানান, তার কাছে এসব কথা বলেছেন ইমরান খান। বিভিন্ন মামলায় ৩৪ বছরের সাজা পেয়ে বর্তমানে এই কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

এ সময় আলেমা খানের কাছে সাংবাদিকরা জানতে চান ‘মাদার অব অল রিগিং’-এর দ্বারা ইমরান খান কী বোঝাতে চেয়েছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর মানে হলো পিটিআইকে ভেঙে দেওয়া, নির্বাচনী প্রতীক ব্যাট কেড়ে নেওয়া, দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা এবং সভা-সমাবেশের অধিকার থেকে বঞ্চিত করা।

ইমরানের বোন আলেমা বলেন, ইমরান খান দেশে দায়মুক্তির সংস্কৃতির অবসান চান। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম রক্ষা করতে জনগণের ম্যান্ডেটকে সম্মান করা উচিত বলেও জানিয়েছেন তিনি।

ইমরান বলেছেন, নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে কারচুপির মাধ্যমে পাকিস্তানের জনগণকে তাদের প্রতিনিধি বাছাইয়ের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যখন দেখল তা কাজ করেনি, তখন নির্লজ্জভাবে রাতের আঁধারে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X