কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুনঃনির্বাচন ও নির্বাচন বাতিলের আবেদন, জরিমানা ৫ লাখ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এ নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআই) বিভিন্ন রাজনৈতিক দল। এবার দেশটিতে পুনঃনির্বাচন ও নির্বাচন বাতিলের দাবিতে পিটিশন করায় এক ব্যক্তিকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পুনঃনির্বাচন ও নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন করেন এক ব্যক্তি। তবে শুনানির সময় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তাকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, সুপ্রিম কোর্ট বুধবার গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে পিটিশন করেন। আদালত এ পিটিশন নিষ্পত্তি করেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ পিটিশন নিষ্পত্তি করেন। তিনি ছাড়া বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি আলি মাজহার ও বিচারপতি মুসাররাত হিলালি।

তিন সদস্যের এ বেঞ্চ কারচুপির অভিযোগে নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে ব্রিগেডিয়ার (অব.) আলি খানের আবেদনের শুনানি করেন। তবে শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য তাকে পাল্টা জরিমানা করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X