কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ১৮

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টারে হামলা ও বিমানঘাঁটির কাছে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এই দুই ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন।

সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সংঘটিত এ ঘটনাকে কলম্বিয়ার কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে। তবে ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো পরিষ্কার নয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যান্টিওকিয়া প্রদেশে মাদকদ্রব্য ধ্বংসের কাজে সহায়তা করছিল জাতীয় পুলিশের একটি হেলিকপ্টার। সে সময় ড্রোন হামলার শিকার হয় এটি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হচ্ছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ জানিয়েছেন, হামলাটি করেছে সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক (এফএআরসি) থেকে বেরিয়ে আসা ‘ইসটাডো মেয়র সেন্ট্রাল (ইএমসি)’- এর ৩৬তম ফ্রন্ট।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, প্রথমে তিনি ধারণা করেছিলেন যে শক্তিশালী অপরাধী সংগঠন ‘গালফ ক্ল্যান’ হয়তো জড়িত থাকতে পারে। কারণ সম্প্রতি উরাবা অঞ্চলে ১.৫ টন কোকেন জব্দ করা হয়েছে। তবে পরে তিনি দায় চাপান ফার্ক বিদ্রোহীদের এই অংশের ওপর।

জাতীয় পুলিশের পরিচালক কার্লোস ফের্নান্দো ত্রিয়ানা বেলত্রান ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন। হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

একই দিনে কালি শহরের মার্কো ফিদেল সুয়ারেজ সামরিক বিমানঘাঁটির কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। স্থানীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, সেখানে অন্তত ছয়জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

কলম্বিয়ার বিমানবাহিনী একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে জানিয়েছে, হামলাটি গাড়িবোমার মাধ্যমে চালানো হয়েছে।

কালি শহরের মেয়র অফিস জানিয়েছে, শহরের প্রবেশ ও প্রস্থান পথগুলোতে এখন কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি সেবা কর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন। হামলার সঙ্গে জড়িতদের তথ্য দিলে প্রায় এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে কালি ও কউকা অঞ্চলের বিভিন্ন শহরে একাধিক হামলায় অন্তত সাতজন নিহত ও ২৮ জন আহত হয়েছিলেন। সে সময় প্রসিকিউটর অফিস জানিয়েছিল, ২০২২ সালে স্থানীয় এক ফার্ক বিদ্রোহী নেতার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন হামলাও সাধারণ হয়ে উঠেছে। ২০২৪ সালে, দেশে ১১৫টি এ ধরনের হামলা রেকর্ড করা হয়েছিল, যার বেশিরভাগই অবৈধ সশস্ত্র গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X