কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। ছবি: এপি
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। ছবি: এপি

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুক্রবার সকালে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। খবর এপির।

মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোস এলাকার কাছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকোর কাছাকাছি। ভূমিকম্পের পর ৫০০টিরও বেশি ছোট কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করছিলেন। হঠাৎ সতর্কতা অ্যালার্ম বাজতে শুরু করলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও কর্মকর্তারা দ্রুত হলরুম ছেড়ে বাইরে চলে যান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরে আবার সংবাদ সম্মেলন শুরু হয়।

ভূমিকম্পের কারণে আকাপুলকো ও আশপাশের এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। গুয়েরেরোর গভর্নর জানিয়েছেন, একটি ভবন ধসে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। এছাড়া রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেখান থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কম্পন শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। মেক্সিকো সিটিতে একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১০

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১১

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১২

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৩

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৪

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৫

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৬

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৭

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৮

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৯

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

২০
X