কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য : মাচাদো

ডোনাল্ড ট্রাম্প ও মাচাদো। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও মাচাদো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ‘বিশ্বকে তা প্রমাণ করেছেন’ এবং এটি ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’ বলেও তিনি মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ’।

নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাচাদো।

মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘মাদুরো সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি।’

মাচাদো বহু মাস ধরে লুকিয়ে ছিলেন। যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

মাচাদো বলেন, ভেনেজুয়েলায় উত্তেজনা বেড়েছে যেখানে ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে । অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা প্রয়োজন।

সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি।

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X