কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কারাকাসের ঘটনার পর আতঙ্কে তেহরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ আকাশ থেকে বিশেষ বিমানে নেমে এলো মার্কিন কমান্ডোরা। খোদ রাজধানী শহরের বুকে তারা ঢুকে পড়ল প্রেসিডেন্টের সুরক্ষিত প্রাসাদে। কিছু বুঝে ওঠার আগেই শোবার ঘর থেকে সস্ত্রীক টেনে হিঁচড়ে বের করে আনা হলো রাষ্ট্রপ্রধানকে। চোখের পলকে তাকে বন্দি করে বিমানে তুলে নিয়ে যাওয়া হলো কয়েক হাজার মাইল দূরের এক দেশে। কারাকাসের সেই নাটকীয় দৃশ্য এখন ঘুম কেড়ে নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের শাসকদের।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর এভাবে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ইরানের জন্য কেবল এক দুঃস্বপ্ন নয়, বরং এক অশনিসংকেত। গত এক সপ্তাহ ধরে ইরানের আকাশেও জমছে চরম অস্থিরতার মেঘ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশটির ৮৮টি শহরে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ গণবিক্ষোভ। বাসিজ বাহিনীর কঠোর দমনে রাজপথে ইতোমধেই রক্ত ঝরছে। নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৯, গ্রেপ্তার হয়েছে সহস্রাধিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। তিনি সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চললে ইরানকে ভয়াবহ আঘাত করা হবে।

গত গ্রীষ্মে ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে ওঠার আগেই তেহরান এখন ত্রিমুখী সংকটে। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নতি স্বীকার করতে নারাজ। তিনি এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমনের ডাক দিয়েছেন। ভেনিজুয়েলার পতন আর ইরানের টালমাটাল অবস্থা— দুইয়ের মিল এখন বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X