কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আমাজনের জঙ্গলে কীভাবে বেঁচে ছিল চার শিশু

আমাজনের জঙ্গলে চার শিশুকে উদ্ধারের পর উদ্ধারকারী দল। ছবি : সংগৃহীত
আমাজনের জঙ্গলে চার শিশুকে উদ্ধারের পর উদ্ধারকারী দল। ছবি : সংগৃহীত

আমাজনের মতো ভয়ংকর গহিন জঙ্গল থেকে ৪০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে চার শিশুকে। হেলিকপ্টারের মাধ্যমে জঙ্গল থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় কলম্বিয়ার হাসপাতালে। সেখানেই ওই শিশুদের এক পলক দেখার সুযোগ পান পরিবারের বেঁচে থাকা সদস্যরা। তাদের দেখতে ছুটে যান দেশটির প্রেসিডেন্টও। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শিশুদের উদ্ধারকারী সেনারা বলছেন, আমাজনের গহিন জঙ্গলে সাপ, জাগোয়ারের মতো ভয়ংকর শিকারির আবাস রয়েছে। সেখানে টানা ৪০ দিন চার শিশুর বেঁচে থাকাটা কোনোভাবে বিশ্বাসই করতে পারছেন না তারা। এর মধ্যে আবার মাত্র ১ বছর বয়সী শিশুও ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জঙ্গলে কাটানো দীর্ঘ এই সময় ছোট তিন ভাইবোনকে আগলে রাখার দায়িত্ব নিয়েছিল মাত্র ১৩ বছর বয়সী বড় বোন। এই সময় তারা আটা, বীজ আর ফলমূল খেয়ে বেঁচে ছিল জঙ্গলে।

চিকিৎসকরা বলছেন, শিশুরা খাবারের অভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে। শরীরে ক্ষত দেখা দিয়েছে। তাদের পুরোপুরি সুস্থ হতে আরও দুই থেকে তিন সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। তবে শিশুদের জীবিত ফিরে পেয়ে যারপরনাই খুশি তাদের দাদা ফিদেনসিও ভ্যালেনসিয়া।

ভ্যালেনসিয়া বলেন, ‘তারা শারীরিকভাবে এখন অনেক দুর্বল। তাদের দ্রুত সুস্থ করতে হাসপাতালে রাখা হয়েছে। এত দিন পর বাচ্চাদের জীবিত ফিরে পাব, এটা কল্পনাও করিনি। আমরা খুবই খুশি। সৃষ্টিকর্তা মহান।’

গত ১ মে আমাজনের গহিন জঙ্গলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে শিশুদের মা ও দুই পাইলট নিহত হন। শুধু অলৌকিকভাবে বেঁচে যায় এই চার শিশু। সে সময় দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্তবয়স্ক তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও মিলছিল না শিশুদের খোঁজ। ধারণা করা হচ্ছিল, কোনো হিংস্র প্রাণীর পেটে চলে গেছে তারা।

কিন্তু তাদের সন্ধানে হাল ছাড়ে না কলম্বিয়ার সেনাবাহিনী। বিশেষ প্রশিক্ষিত কুকুর আর স্থানীয় আদিবাসীদের নিয়ে চলে সন্ধান। পায়ের চিহ্ন দেখে বাড়তে থাকে আশার আলো। অবশেষে ৪০ দিন পর তাদের দেখা মেলে। আর এতে খুশিতে আত্মহারা উদ্ধারকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১০

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১১

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১২

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৩

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৪

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৫

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৬

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৭

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

আ.লীগ নেতা কারাগারে

১৯

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

২০
X