মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

সৈকতে ভেসে এলো ২ হাজার মৃত পেঙ্গুইন

অবৈধ ও অতিরিক্ত মাছ শিকারের কারণে পেঙ্গুইনের মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। ছবি : সংগৃহীত
অবৈধ ও অতিরিক্ত মাছ শিকারের কারণে পেঙ্গুইনের মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। ছবি : সংগৃহীত

উরুগুয়ের পূর্ব উপকূলে গত ১০ দিনে প্রায় ২ হাজার পেঙ্গুইন মৃত অবস্থায় ভেসে এসেছে। তবে এগুলো ঠিক কী কারণে মারা গেছে, তা এখানো রহস্য হিসেবেই রয়ে গেছে। আজ শনিবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিজ বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেন, ‘সৈকতে ভেসে আসা পেঙ্গুইনগুলো ম্যাগেলানিক প্রজাতির। এদের অধিকাংশের বয়স কম। এরা আটলান্টিক মহাসাগরে মারা গেছে এবং স্রোতের কারণে উরুগুয়ে উপকূলে ভেসে আসে।’

তিনি বলেন, ‘পানিতেই এদের মৃত্যু হয়েছে। এদের ৯০ শতাংশই কম বয়সি। এদের শরীরে কোনো চর্বি ছিল না এবং খালি পেটে সৈকতে ভেসে আসে।’

আরও পড়ুন : কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

এদের থেকে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে সবগুলোর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নেগেটিভ এসেছে বলেও জানান লেইজাগোয়েন।

ম্যাগেলানিক পেঙ্গুইন দক্ষিণ আর্জেন্টিনায় বসবাস করে থাকে। দক্ষিণ গোলার্ধের শীতকাল আসলে তারা খাদ্য ও গরম পাানর সন্ধানে উত্তরে চলে আসে। এমনকি ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূল পর্যন্ত যায়।

লেইজাগোয়েন বলেন, ‘কিছু কিছু পেঙ্গুইন মারা যাবে এটা স্বাভাবিক। তবে এতগুলো একসঙ্গে যাবে না।’ এর আগে গত বছর ব্রাজিলে এইভাবে গণহারে পেঙ্গুইন মারা গিয়েছিল বলেও জানান তিনি।

পরিবেশবাদীরা বলছেন, অবৈধ ও অতিরিক্ত মাছ শিকারের কারণে ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X