বাসস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে সেতুবন্ধন তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ গায়ানির সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ গায়ানির সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস খেলাধুলার মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ গড়ে তোলার জন্য উরুগুয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ গায়ানি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, সামাজিক ব্যবসায় বিশ্বে বাংলাদেশ এগিয়ে থাকাটা প্রশংসনীয়।

উরুগুয়ে বর্তমানে বাংলাদেশে উল, সয়াবিন এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে। যদিও পরিমাণটা খুব বেশি নয়, সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যের পরিমাণে দুই অংকে পৌঁছাটা অসাধারণ কিছু।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগের বিষয়ে আলোকপাত করেন এবং দুদেশের মধ্যকার ব্যবধান কমানোর ওপর জোর দেন।

বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দুদেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি। আসুন আমরা অন্য ক্ষেত্রেও আমাদের সহযোগিতা গড়ে তুলি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে তার দেশে প্রচারের জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। তিনি উরুগুয়ের নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন শক্তির সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং উরুগুয়ে সম্পর্ক মজবুত করতে পারে এবং একে অপরের প্রতিযোগিতামূলক সুবিধার সুবিধা নিতে পারে, বাংলাদেশ তরুণ ও উদ্যমী মানবসম্পদ দিয়ে উরুগুয়েকে সমর্থন করে এবং উরুগুয়ে বাংলাদেশকে প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সহায়তা করে।

প্রফেসর ইউনূস প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিডাসহ প্রাসঙ্গিক সুবিধা প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য আলবার্তো এ গায়ানিকে পরামর্শ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X