কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কেমন ছিল ট্রাম্পের বিবাহিত জীবন

(বাম থেকে) ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা, বর্তমান স্ত্রী মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প এর দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ছবি : সংগৃহীত
(বাম থেকে) ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা, বর্তমান স্ত্রী মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প এর দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন তিনি। তবে রাজনৈতিক জীবন নয় বরং বিলিয়নিয়র ট্রাম্প সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন ব্যক্তিগত তথা বৈবাহিক জীবন নিয়ে।

নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হওয়ার পর নিজের পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে সবকিছুর জন্য তিনি তার বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান।

বর্তমানে মেলানিয়ার সঙ্গে সংসার করলেও ট্রাম্পের বৈবাহিক জীবন শুরু হয় ইভানা ম্যারির সঙ্গে। কানাডা থেকে ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে চলে আসার পর ট্রাম্প ও মডেল ইভানার প্রথম পরিচয়। পরের বছরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের ১৫ বছর যেতে না যেতেই খ্যাতনামা সুন্দরী মার্লা ম্যাপলসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ট্রাম্প। এরই জের ধরে ১৯৯০ সালে বিবাহবিচ্ছেদ ঘটে ট্রাম্প ও ইভানার। তবে মায়ের বিদায় হলেও বাবার কাছেই থেকে যান এই ঘরের তিন সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ও এরিক।

বিবাহবিচ্ছেদ হলে ট্রাম্পের সাথে সম্পর্ক জোরালো হয় মার্লা ম্যাপলসের। ১৯৯৩ সালে মার্লা একটি কন্যাসন্তান টিফানির জন্ম হয়। কিন্তু সেসময় ট্রাম্প জানান, ২য় বারের মতো বিয়ের পরিকল্পনা নেই তার। তবে এর কয়েকদিন পর ঠিকই বিয়ের পিঁড়িতে বসেন ট্রাম্প। ছয় বছর যেতে না যেতেই ১৯৯৯ সালে এই সংসারেরও ইতি ঘটে।

মার্লা তাদের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে একটি সাক্ষাৎকারে জানান, ট্রাম্প তার সন্তান লালন-পালন সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখতেন। তবে বিবাহবিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে যায়। এমনকি ২০২৩ সালে টিফানির বিয়ের অনুষ্ঠানে একসাথে দেখা যায় ট্রাম্প ও মার্লার।

২য় বিবাহবিচ্ছেদের পর ট্রাম্পের সাথে সম্পর্ক হয় স্লোভেনিয়ার সুন্দরী মেলানিয়ার। জানা যায়, ১৯৯৮ সালে নিউইয়র্কে একটি ফ্যাশন উইক পার্টিতে তাদের ১ম দেখা। দীর্ঘ ৬ বছর ধরে প্রেমের পর ২০০৫ সালে বিয়ে করেন মেলানিয়া ও ট্রাম্প। বর্তমানে ট্রাম্প তার সঙ্গেই আছেন।

মেলানিয়া এবং ট্রাম্পের বয়সের পার্থক্য ২৪ বছর। এই ঘরে একমাত্র পুত্রসন্তান ব্যারন। বিগত প্রায় ২০ বছর ধরে এক ছাদের নিচেই ঘর করছেন তারা। যদিও এ সময়ের মধ্যে অসংখ্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে মুখোরোচক সমালোচনা আর বদনাম কুড়িয়েছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X