কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৩:৪২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে যে কারণে দেখা করতে চান টিউলিপ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে দুর্নীতির অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে চান যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন তিনি।

টিউলিপ ওই চিঠিতে লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয়, তাহলে আমার খালার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব।

রোববার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ড. ইউনূসের আসন্ন লন্ডন সফর ঘিরে তাকে চিঠি পাঠান টিউলিপ। সেখানে তিনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ওপর দাঁড়ানো।

চিঠিতে টিউলিপ সিদ্দিক স্পষ্টভাবে জানান, দুদক দাবি করেছে, আমি এবং আমার মা বাংলাদেশে ৭,২০০ বর্গফুট আয়তনের জমি ক্ষমতার অপব্যবহার করে পেয়েছি। অথচ বাস্তবে আমি এবং আমার পরিবারের বাংলাদেশে কোনো অর্থনৈতিক স্বার্থ নেই এবং আমি কখনো ওই ধরনের কোনো জমির মালিক ছিলাম না।

তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি এবং গত এক দশকের বেশি সময় ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে কাজ করছি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের, তবে আমার পেশাগত ও ব্যক্তিগত জীবন গড়ে উঠেছে যুক্তরাজ্যে।

চিঠিতে টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশি কর্তৃপক্ষ তার আইনজীবীদের কোনো রকম যোগাযোগ না করেই ঢাকার এলোমেলো এক ঠিকানায় নোটিশ পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগ ফাঁস করছে। এটি একটি কল্পিত তদন্ত, যার প্রতিটি ধাপ আগে থেকেই মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, অথচ আমার আইনজীবীরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাচ্ছেন না, বলেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশের কোনো আদালত থেকে তার বিরুদ্ধে কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে- এমন তথ্য তার কাছে নেই। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসব নিয়ে প্রকাশিত প্রতিবেদন তাকে চরম অস্বস্তিতে ফেলেছে।

সম্প্রতি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে বাংলাদেশে। একইসঙ্গে টিউলিপের ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

টিউলিপ সিদ্দিক মনে করেন, এসব অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত। তিনি বলেন, আমি যুক্তরাজ্যের সরকারের অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, কিন্তু বিতর্ক যাতে সরকার বা পার্লামেন্টের কার্যক্রমে বিঘ্ন না ঘটায়, সেই বিবেচনায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এছাড়া, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাইয়ের জন্য তিনি নিজেই ব্রিটিশ সরকারের মন্ত্রীদের আচরণবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে নিজেকে তদন্তের জন্য উপস্থাপন করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে টিউলিপকে নির্দোষ ঘোষণা করা হয়। তবে পারিবারিক সম্পর্কের কারণে তৈরি হওয়া ভাবমূর্তির ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল তাকে।

২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার মস্কো সফরের সময় টিউলিপের উপস্থিতি নিয়েও বিতর্ক হয়েছিল। এ বিষয়ে তিনি চিঠিতে বলেন, সেটি ছিল তার ব্যক্তিগত সফর এবং তিনি পর্যটক হিসেবেই সেখানে ছিলেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডনের বিলাসবহুল কিছু সম্পত্তি জব্দ করেছে। এসব সম্পত্তির মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X