কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ছবি : ইপিএ
ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ছবি : ইপিএ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেলআবিব সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেলআবিবে অবতরণ করেন। খবর বিবিসি।

দুদিনের এ সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এ ছাড়া সফরে তিনি মিসর ও কাতারে যেতে পারেন।

ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। পাশাপাশি, সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন। গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এ ছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন।

এর আগে গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার পেছনে ইসরায়েলি বাহিনী নয়, বরং সশস্ত্র গোষ্ঠীকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তেলআবিবে পৌঁছানোর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জো বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১০

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১১

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১২

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৩

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৪

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৫

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৬

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৭

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০
X