মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে রাস্তায় হিজাব পরিহিত নারীর ওপর হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে প্রকাশ্য দিবালোকে হিজাব পরিহিত এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারির একটি রাস্তায় এ হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা গেছে, হুডিতে মাথাঢাকা এক ব্যক্তি দিনের আলোতে হিজাব পরিহিতা এক মুসলিম নারীকে আক্রমণ করছেন। হিজাব পরা ওই নারী যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারির একটি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনি একজন হুডিধারী ব্যক্তি আচমকাই তার ওপরে চড়াও হয়। রীতিমতো কংক্রিট স্ল্যাব দিয়ে আঘাত করতে যায় তার মাথায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান ওই নারী।

একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারিতে একজন শ্বেতাঙ্গ পুরুষ হিজাব-পরা এক মুসলিম নারীর মাথায় কংক্রিট স্ল্যাব দিয়ে আঘাত করতে যাচ্ছেন- এটি সত্যিই ভয়ংকর ঘটনা।

ওই নারীর স্বামী ঈদ করিমি দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, আমি খাবার আনতে ভিতরে গিয়েছিলাম এবং আমার স্ত্রী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ দেখলাম চারপাশে লোকজন জড়ো হচ্ছেন। আর ওই সময় একজন দৌড়াচ্ছেন এবং তিনি চিৎকার করে বলতে থাকেন পুলিশকে ডাকবেন না, আমি আর করব না। পুলিশ আসার আগ পর্যন্ত আমরা তাকে আটকে রেখেছিলাম।

করিমি আরও জানান, আমার স্ত্রী মাথায় আঘাত না পেলেও ঘটনার রেশ থেকে এখনো বের হয়ে আসতে পারেননি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে হতবাক হয়েছেন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেন, আমরা এই ভিডিওটি সম্পর্কে সচেতন। বাসিন্দাদের আশ্বস্ত করতে চাই, এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। অপরাধের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X