কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইহুদিদের সমালোচনা করে চাকরি হারালেন বিবিসি কর্মী

ইহুদিদের ‘নাৎসি’ বলে চাকরি হারিয়েছেন বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেট। ছবি : সংগৃহীত
ইহুদিদের ‘নাৎসি’ বলে চাকরি হারিয়েছেন বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেট। ছবি : সংগৃহীত

সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে ইহুদিদের ‘নাৎসি’ বলে চাকরি হারিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক কর্মী। তিনি একাধিক পোস্টে ইহুদিদের ‘নাৎসি’ এবং শ্বেতাঙ্গদের ‘পরজীবী’ বলেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রকাশ হয়।

ডন কুয়েভা নামের এই কর্মী লন্ডনে বিবিসির অন্যতম শাখা কার্যালয় বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। তার ফেসবুক আইডির নাম ডন লাস কুয়েভাস অ্যালেন। ফেসবুক পোস্টে তিনি ইহুদিদের ‘নাৎসি বর্ণবাদী পরজীবী’ বলে আখ্যা দেন—যাদের অর্থায়ন করছে ‘হলোহোক্স’। মূলত, হলোকাস্ট বা গণহত্যাকে ব্যঙ্গ করেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ধারণা করা হয়।

তার পোস্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি এর আগেও ইহুদি ও শ্বেতাঙ্গদের আক্রমণ করেছেন। শ্বেতাঙ্গদের তিনি ‘ভাইরাস’ এবং অভিযোজন প্রত্যাখ্যান করা প্রজাতি হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া, ইহুদিদের উপাসনালয় সিনাগগকে ‘শয়তানের উপাসনালয়’ বলেছেন তিনি।

লিংকডইন প্রোফাইলে ডন কুয়েভার ঠিকানা দেওয়া আছে লন্ডন। তিনি যুক্তরাজ্যকে ‘ধর্মান্ধ’ এবং ‘গণহত্যাকারী’ বলেও অভিহিত করেছেন। যুক্তরাজ্যকে ইউকেকেকে বলেও অভিহিত করেন তিনি। যেখানে কেকেকে বলতে কু ক্ল্যাক্স ক্ল্যান বুঝিয়েছেন তিনি। কু ক্ল্যাক্স ক্ল্যান হচ্ছে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থি সন্ত্রাসী সংগঠন।

শ্বেতাঙ্গ ইউরোপীয়দের তিনি ‘মেলানিনবিহীন পরজীবী’ বলেও দাবি করেছেন। মূলত, মানবদেহে মেলানিন নামক জৈব যৌগের উপস্থিতির তারতম্যের কারণেই চুল ও ত্বকের রং ভিন্ন হয়। যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, তাদের চুল ও ত্বকের রং কালো হয়।

ডন কুয়েভা একটি পোস্টে দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো গণহত্যায় অর্থায়ন করেছিল রথসচাইল্ড পরিবার। অর্থাৎ, ইহুদিরা নিজেরাই নিজেদের গণহত্যায় টাকা ঢেলেছে। আরেক পোস্টে তিনি বলেন, সম্মতি ছাড়াই কৃষ্ণাঙ্গ নারীদের জোরপূর্বক স্থায়ীভাবে বন্ধ্যাকরণের চেষ্টা করছে ইসরায়েল।

ডন কুয়েভার চাকরিচ্যুতির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X