কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দুর্ঘটনাকবলিত বিমান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি পরিসেবা বিমানটি বিধ্বস্তের খবর জানিয়েছে।

রয়েল এয়ার ফোর্স জানিয়েছে, বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়াল ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে রয়েল ফোর্স।

বিবিসি জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক জানিয়েছে রয়েল এয়ার ফোর্স কর্তৃপক্ষ। এছাড়া পাইলটের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি রয়েল এয়ার ফোর্সের কাছেই ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সড়কটি ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ডগলাস ডিসি-৫৪ নামের ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এটি স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই তানানা নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

সংবাদমাধ্যম জানায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ডগলাস ডিসি-৫৪ সিরিজের বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্ত হয়েছিল। বর্তমানে বিশ্বে এ ধরনের অল্পকিছু বিমান চালু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১০

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১১

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১২

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৩

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৫

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৭

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৮

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৯

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

২০
X